নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রায়পুর রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে লক্ষ্মীপুরের রায়পুরে রায়পুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের রহিম মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এ জেড এম ফরিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শিপন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার।

প্রধান অতিথি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ধরনের আয়োজন গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনুপ্রাণিত করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা সুলতান মাহমুদ খান এবং সিরাজগঞ্জ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক রাকিবুল হাসান।

এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. শাহ পরান আরিফ, প্রভাষক আখতার হোসাইন খান, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ পাটোয়ারী, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান মাহাবুব, সহ-প্রচার সম্পাদক আলী আজগর রবিনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে