লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারের ঘাট সংলগ্ন এলাকায় আবারও শুরু হয়েছে নদীর পাড় কাটার উৎসব। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে প্রভাবশালী একটি চক্র নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, আলতাফ মাস্টারের ঘাটের দক্ষিণ পাশে লালবুড়ির বাড়ির পাশের নদীর পাড় থেকে প্রায় প্রতিরাতে পিকাপ ভ্যানে করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে করে নদীর পাড়ে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে এবং স্থানীয় পরিবেশ হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবে মাটি উত্তোলন করে আসছে। এর আগে একই স্থান থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের ৭ লাখ টাকা জরিমানা করেছিল।
তবে জরিমানার পরও বন্ধ হয়নি মাটি খেকোদের কার্যক্রম। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে অবৈধভাবে নদীর পাড় কাটার ঘটনা বন্ধ করা যায় এবং এলাকার পরিবেশ ও নদীর পাড় রক্ষা পায়।
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা প্রতিনিধি
রাশেদ নাইব
৫ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে