নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রায়পুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিক্ষা ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। উপজেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা, নেতৃত্ব ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের উৎকর্ষতার স্বাক্ষর রেখেছে।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। একই সঙ্গে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব আক্তার হোসেন আবির এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সম্মাননা পেয়েছে একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী সুবাহ নুর।

রোভার কার্যক্রমে কলেজটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছে। এ ক্ষেত্রে শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মতিন এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে মো. ফাহাদ হোসেন ইমন। পাশাপাশি শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে আজিজুর রহমান খান বুলবুল এবং শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হিসেবে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ প্লাটুন নির্বাচিত হয়।

অন্যদিকে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসেবে সম্মাননা অর্জন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল। এছাড়া শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে স্কুলটি নির্বাচিত হওয়ার পাশাপাশি শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন মোহন এবং শ্রেষ্ঠ স্কাউট হিসেবে সম্মাননা পেয়েছে আহনাফ শাহরিয়ার।

এই সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তারা রায়পুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, লক্ষ্মীপুরের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয়।

Tag
আরও খবর