নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের দ্বিতীয় পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষা সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর ইব্রাহিম রিজভী। ষষ্ঠ থেকে নবম শ্রেণির ফলাফল ঘোষণা ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গাইড শিক্ষকবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও সহকারি অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

অভিভাবক প্রতিনিধিরা তাদের অভিমতে বলেন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুরবাসীর জন্য আশীর্বাদস্বরূপ। প্রতিষ্ঠানটি শুধু মানসম্মত শিক্ষা নয়, মানবিক গুণসম্পন্ন আদর্শ মানুষ গড়ে তুলতে কাজ করছে। তাঁরা দেশবরেণ্য শিক্ষাবিদ ও প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে দ্বিতীয় পর্ব পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে