নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

২ যুগ পর লক্ষ্মীপুর মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি

২ যুগ তথা ২৫ বছর পর লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।২য় বারের মতো কলেজটিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়।সেদিন সকালে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 


ঘোষিত কমিটিতে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী নাহিদা আক্তার রিমকে সভাপতি ও প্রথম বর্ষের ছাত্রী তাসমিহা জাহান স্নিগ্ধাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।তাছড়া কমিটিতে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকাকে সহ-সভাপতি ও ইসরাত জাহানকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।


সংগঠন সূত্রে জানা যায়, এক বছরের জন্য সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, কলেজটির ইতিহাসে এটি ছাত্রলীগের দ্বিতীয় কমিটি। ২৫ বছর আগে প্রথম ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। তবে ওই কমিটি পূর্ণাঙ্গ ছিল না। আমরা নতুন কমিটি কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ করবো।

আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে