কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বাবার কাছ থেকে ২০ টাকা নিয়ে লা শ হয়ে ফিরলো কলেজ শিক্ষার্থী

কুষ্টিয়ার কুমারখালী মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রেখা পারভীন এর মরদেহ কুষ্টিয়া হাউজিং এলাকা থেকে উদ্ধার করেছে কুষ্টিয়া সদর থানা পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে কম্বল পেচানো  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এখনো পর্যন্ত মৃত্যুর সাথে জড়িতদের কোন সন্ধান পাওয়া যায়নি।


নিহত কলেজ শিক্ষার্থী নন্দলালপুর ইউনিয়ন এর বুজরুক  বাঁখই গ্রামের ঝাড়ু বিক্রেতা আব্দুর রহিম এর মেয়ে রেখা পারভীন (১৮)। 


নিহত রেখা পারভীন এর বাবা আব্দুর রহিম জানান, ২০ দিন আগে খুলনা হাফিজ নামের ছেলের সাথে মেয়েকে বিয়ে দেন। তার জামাই মাগুরা চাকরি করে। এখনো মেয়েকে শশুড় বাড়ি উঠিয়ে দেয়া হয়নি। বুধবার সকাল ৮ টার দিকে রেখা কলেজে যাবার কথা বলে তার কাছ থেকে ২০ টাকা চেয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়। সারাদিনে বাড়িতে না ফিরলে তারা ধারনা করেন বান্ধবীর বাড়িতে গিয়ে থাকতে পরে। পরবর্তীতে কুষ্টিয়া হাউজিং থেকে মরদেহ উদ্ধারের খবর শুনে মর্গে গিয়ে তার মেয়ের লাশ সনাক্ত করেন। তার মেয়ের হত্যার সাথে কে বা কারা জড়িত থাকতে পারে এ ব্যাপারে  কিছুই জানেননা বলে জানান। 


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, কুমারখালী বুজরুক বাঁখই গ্রামের কলেজ শিক্ষার্থীর মরদেহ কুষ্টিয়া হাউজিং থেকে উদ্ধার করেছে কুষ্টিয়া সদর থানা পুলিশ। এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে