নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিভাগীয় পর্যায়ের প্রথম হওয়ায় শাহপরান সিয়ামকে সংবর্ধনা দিল উপজেলা প্রাশাসন




কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জসিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের  অষ্টম শ্রেণীর ছাত্র শাহপরান সিয়ামকে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এ রংপুর বিভাগীয় পর্যায়ে ক -গ্রুপ বালক -এ লং জাম ইভেন্টে প্রথম স্থান অধিকার করায় সফলতার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা পরিষদ হল রুম শাহপরান সিয়ামকে সংবর্ধনা 
ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন। 

এ সময় উপজেলার সম্মান বয়ে আনায় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান সিয়ামকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। সিয়াম উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের হোসেন আলী ও সাহেরা দম্পতির ছেলে। সিয়ামের এই সাফল্যে খুশি সিয়ামের মা-বাবা ও শিক্ষক। এ সময় তারা সিয়ামের সাফল্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। যাতে সিয়াম জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করতে পারে। পরে সিয়ামের সফলতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শাহপরান সিয়াম বলেন, উপজেলা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে ও বিভাগী পর্যায়ের প্রথম স্থান অধিকার করেছি, যার যার উপজেলা প্রশাসন আজ আমাকে সংবর্ধনা দিয়েছে। এর জন্য আমি অনেক খুশি এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। সামনে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে যাচ্ছি এজন্য সবার কাছে দোয়া কামনা করছি।

উপজেলা নিবাহী অফিসার সুমন দাস জানান,শাহপরান সিয়াম বিভাগীয় পর্যায় প্রথম স্থান অধিকার করে ফুলবাড়ীর সম্মান বৃদ্ধি করেছে , সে  ফুলবাড়ীর গর্ব,তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিয়ামের জন্য শুভকামনা জানাচ্ছি।


আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে