নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অনলাইন জুয়ার মুলহোতা অবৈধ সফটওয়্যার ডেভলপারসহ আটক ৩

বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম সাইবার উইং,কুড়িগ্রাম জেলা পুলিশ ও ভূরুঙ্গামারী থানা পুলিশের  যৌথ অভিযানের মাধ্যমে উত্তরবঙ্গের অনলাইন জুয়ার মূলহোতা ও অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভলপার সহ ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুত্রে জানাযায়, এন্টি টেররিজমের সাইবার উইং, বাংলাদেশ পুলিশ ঢাকা ও কুড়িগ্রাম জেলা পুলিশের যৌথ টিম  অনলাইন মনিটরিং ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বেশ কিছুদিন যাবৎ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র  পরস্পর যোগসাজসে কয়েকটি জুয়ার এ্যাপস  (Maxplayer, sports zone) ব্যবহার করে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার মাধ্যমে উত্তরবঙ্গের সাধারন মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ / বিকাশ/ রকেট) ব্যবহার করে অবৈধ ই- ট্রানজেকশন এর মাধ্যমে শত শত উঠতি বয়সি তরুণদের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সেই ধারাবাহিকতায় অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উক্ত প্রতারক চক্রের একটি দল  রংপুর সদরের মুলাটলে অবস্থান করছে। পরবর্তিতে রংপুর শহরের  মুলাটোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অয়ন ছাত্রাবাস থেকে আসামী অনলাইন জুয়ার এজেন্ট আবুল কালাম (২২) কে আটক করে 
এন্টি টেররিজমের সাইবার উইং এর একটি টিম। এসময় আটক ব‍্যক্তির নিকট থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩ টি সচল মোবাইল ফোন,  ১টি ৩২জিবি মেমোরী কার্ড, ৬ টি সিমকার্ড  এবং নগদ ৫ হাজার টাকা  উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার সাথে সুজন মিয়া ও ভবানী রায় নামের আরো দুজন জড়িত বলে জানায় আবুল কালাম। জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, তাকে এই অনলাইন জুয়ার এ্যাপসটি অর্থের বিনিময়ে অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভলপার সুজন মিয়া (২৪), এ্যাপসটি ডেভেলপ করে দেয় এবং রক্ষণাবেক্ষন করে। 
পরবর্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভলপার সুজন মিয়া কে ভূরুঙ্গামারী থানা এলাকা হতে গ্রেফতার করে। এময় তার দখলে থাকা অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১ টি  ল্যাপটপ, ২ টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড  এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে। 
অপরদিকে বিভিন্ন সময়ে সিম ও মোবাইল ব্যাংকিং লেনদেনে  সহায়তা করার অপরাধে
ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অনলাইন জুয়ার এজেন্ট ভবানী রায় কে দিনাজপুরের খানসামা  থেকে গ্রেফতার ও তার নিকট হতে ২ টি মোবাইল ফোন উদ্ধার করে। 
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন -২০১৮ এর ২৪(২)/২৬(২)/৩০(২)/৩৫(২) ধারায় মামলা রুজু পূর্বক বৃহস্পতিবার  কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। মামলা নং ০৫ তাং ০৮/৩/২৩।
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে