নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাজি ধরে সাঁতরে নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ



কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে ফেরার পথে বরযাত্রীদের সাথে বাজি ধরে নদী সাঁতরে পার হওয়ার সময় এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ যুবকের নাম বাবুল মিয়া (২২)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র। রোববার রাত সাড়ে এগারটার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।



এলাকাবাসী সুত্রে জানাগেছে, পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের পুত্র  হাসেম আলীর সাথে তিলাই ইউনিয়নের খোচা বাড়ির চর এলাকার  মৃত হযরত আলী মেয়ের সাথে বিয়ে হয়। রোববার (০৫ জানুয়ারি ) রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদী পারি দেওয়ার সময় বাজি ধরে বরের ফুফাত ভাই বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাপ দেয় সে। কিছু দূর সাতরে যাওয়ার পর প্রচন্ড স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায় বাবুল। রাত থেকে আজ (সোমবার) সকাল সাড়ে দশটা পর্যন্ত নদীর বিভিন্ন জায়গাতে খোজাখুজি করেও বাবুল মিয়ার কোন সন্ধান পাওয়া যায় নাই।



ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ারসার্ভিস কে জানানো হয়েছে। ফায়ারসার্ভিস এর ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।



আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে