নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার

চিলমারীঃ অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকার" হত্যার আসামিকে গ্রফতার করেছেন, চিলমারী মডেল থানার পুলিশ। আজ শুক্রবার (১ মে) ভোর ৪ টার দিকে মাচাবান্দা গ্রামের নিজ বাড়ী থেকে আসামিদের গ্রফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন, উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধার (শাহাপাড়া) রাশেদুল ইসলাম, আপেলের স্ত্রী কহিনুর বেগম (২৬) এবং মঞ্জু মিয়ার ছেলে রাশেদুল ইসলাম আপেল (৩০)। তারা উভয়েই স্বামী-স্ত্রী। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বলেন, প্রাথমিক ভাবে পুলিশের কাছে তারা হত্যার দায় স্বীকার করেছেন। এরপর বিকেলে তাদেরকে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবান-বন্দি দিয়েছেন। তিনি জানান, আসামীদ্বয়ের আয়েশা সিদ্দিকার সমবয়সী একটি শিশু সন্তান রয়েছে। ঘটনার দিন খেলতে গিয়ে আসামীর সন্তানটি খেলতে গিয়ে আয়েশার চোখে মারাত্মক আঘাত করেন। বিষয়টি তাৎক্ষণিক ধামাচাপা দিতে গিয়ে আসামীরা শিশু আয়েশার মুখ চেপে ধরে একটি ড্রামে আটকে রাখেন এবং সেখানে শ্বাষরোধে মারা যায়। পরে আয়েশার লাশ বাইরে ফেলে দেয়। উল্লেখ্য, নিহত আয়শা সিদ্দিকা (২) ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। গত ১২দিন আগে শিশু আয়শা সিদ্দিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের তেমন কোনো কূল-কিনারা ছিল না পুলিশের হাতে। অবশেষে চিলমারী মডেল থানার নবাগত ওসি নয়ন কুমারের নেতৃত্বে, "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার আসামিকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের মুল আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রফতার করায় প্রশংসায় ভাসছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে