নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা



কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করা একটি অসহায় পরিবারের বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

এ ঘটনায় বসতবাড়ি ভাঙচুর ও বাড়ির আঙিনা খুঁড়ে শাক-সবজির বীজ বপনের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ঘটনাটি গত ১৪ এপ্রিল উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামে ঘটে।


ভুক্তভোগী লাল বাহাদুর রবীনা ও তার পরিবারের দাবি, তারা প্রায় চার দশক ধরে ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। 

তবে গত কয়েক বছর ধরে প্রতিবেশী মৃত আব্দুস ছাত্তারের ছেলে জবরুল হক, জসিম উদ্দিন ও শহিদুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

পরিবারটি জানায়, এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গত ৯ এপ্রিল সকালে অভিযুক্তরা বসতবাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেললে পরিবারটি কার্যত গৃহবন্দী হয়ে পড়ে।

পরে ১৪ এপ্রিল অভিযুক্তরা পুনরায় বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর করে এবং আঙিনার মাটি খুঁড়ে শাক-সবজির বীজ রোপণ করে নিজেদের মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। দীর্ঘদিনের বসতভিটা হারানোর আশঙ্কায় তারা দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান।

স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পরিবারটি তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।


এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, ভুক্তভোগী পরিবারটির পক্ষ অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা হবে।


ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। তারপরও বিষয়টি একটি সুন্দর সমাধানের জন্য ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জকে জানানো হবে।

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে