দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চিলমারীতে "সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে, রমজান ফুড প্যাকেজ" বিতরণ করা হয়েছে

চিলমারীতে "সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে, রমজান ফুড প্যাকেজ" বিতরণ করা হয়েছে
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “মানুষের জন্য, মানুষের পাশে” এই স্লোগানকে সামনে রেখে, "পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে, খাদ্য সহায়তা" পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশন এর উদ্যেগে রমজান ফুড প্যাকেজ- ২০২৬ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের আগেই সুবিধাভোগী পরিবার গুলো স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে উপস্থিত হয়ে, শৃঙ্খলাবদ্ধভাবে কার্যক্রমে অংশ গ্রহন করেন। সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সার্বিক ব্যবস্থাপনায়, নির্বাচিত ১শ সুবিধাভোগী পরিবার গুলোর মাঝে (ছোলা বুট ১কেজি, সয়াবিন তেল ৫০০গ্রাম, মসুর ডাল ৫০০গ্রাম, খেজুর ৫০০গ্রাম, চিনি ৫০০গ্রাম) করে "রমজান ফুড প্যাকেজ" বিতরণ করা হয়েছে।  আয়োজক সংগঠন বলেন, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষ গুলো "ইফতার ও সেহরির সময়" ন্যূনতম কোন কষ্ট ছাড়াই খাদ্যের ব্যবস্থা করতে পারে। সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তারা। নির্ধারিত তালিকা অনুযায়ী শুধুমাত্র উপস্থিত সুবিধাভোগীদের মাঝেই এই প্যাকেজ বিতরণ করা হয়েছে। যাতে করে প্রকৃত উপকারভোগীরাই সহায়তা পান। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম সীমান্ত ও রুনা বেগম। আরও দায়িত্ব পালন করেন, খোরশেদ আলম, সিফাত ইসলাম, সিয়াম মিয়া, লাবিব মিয়া, রিপন মিয়া, নাসরিন খাতুন, সীমা খাতুন, মোসলেমা খাতুনসহ আরও অনেকে। সুবিধাভোগীরা সদস্যরা "ফুড প্যাকেজ" হাতে পেয়ে সংযোগ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন। এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে