দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নাগেশ্বরীতে কাউন্সিলর পদে দোয়াপ্রার্থী তরুণ ও মেধাবী ছাত্রনেতা হানিফ আলি

ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনের পর পৌরসভা নির্বাচন সামনে রেখে নাগেশ্বরী পৌরসভায় ও বইছে নির্বাচনে আমেজ। জাতীয় নির্বাচনের পরেই শুরু হয়েছে পৌরসভা নির্বাচনের আলোচনা। মাঠ,ঘাট,বাজার সর্বত্রই আলোচনা কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী?নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে চমক লাগানো এক নাম সাবেক মেধাবী ছাত্রনেতা মোঃ হানিফ আলী। তিনি ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ -৫ (A+) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রতিবেদকের সাথে আলাপ কালে মোঃ হানিফ আলী বলেন নাগেশ্বরী পৌরসভার এক নং ওয়ার্ডের মানুষের সাথে আমি দীর্ঘদিন সুখে দুখে পাশে ছিলাম এবং আছি। আমি ১ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলাম এবং বর্তমানে ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। বিএনপির রাজনীতি যখন কঠিন ছিল ঠিক তখনই আমি ২০১৪ সালে ছাত্রদল ছেড়ে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। অদ্যাবধি উক্ত পদেই সততার সহিত দায়িত্ব পালন করে আসছি। আমার ওয়ার্ডের একজন ব্যক্তিও বলতে পারবেনা আমি কাহারো সাথে রাজনৈতিক পদ ব্যবহার করে অন্যায় বা খারাপ আচরণ করেছি। আমি দীর্ঘ ১০ বছর আমার এলাকা এবং এলাকার বাহিরের অনেক ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়াইয়েছি।ওয়ার্ডের শত শত অভিভাবক ও আমার প্রানের ছাত্র-ছাত্রীদের সাথে রয়েছে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। তাছাড়া ছাত্রদল ও যুবদলের রাজনীতি করার সুবাদে ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে আমার পরিচিতি। ১ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা পূরণের জন্য ও বৈষম্য মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য নিয়ে আমি নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করব। এলাকায় শ্রমজীবী,কৃষক,দিনমজুর,বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকের সাথে কথা বলে জানা যায় হানিফ আলী ১ নং ওয়ার্ডে সকল শ্রেণীর পেশার মানুষের কাছে একটি জনপ্রিয় নাম। তিনি অসহায় গরিব মানুষের দুঃখ দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনেন ও নিজের সাধ্যমত সহযোগিতা করে থাকেন। তিনি অনেক মেধাবী ছাত্র তাই তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। 

কুটি বাগডাঙ্গা বাগেরহাটের জিয়াউর রহমান, গুন্ডিচরের নুর আমিন, সরকারটারীর মোশারফ মিয়া,পীরবাড়ির আব্দুল মোত্তালেব সহ অনেক অভিভাবক জানান হানিফ দীর্ঘদিন আমাদের সন্তানদের লেখাপড়া  করিয়েছেন। আমাদের অনেক উপকার করেছেন, অনেক মাস বেতন ছাড়াও বাচ্চাদের পড়াইছেন নির্বাচনে প্রার্থী হলে এরকম মেধাবী মানুষকেই আমরা ভোট দিব ইনশাআল্লাহ। 

হানিফ আলী আরো জানান, পৌরসভা (ক)শ্রেণীর হলেও ১ নং ওয়ার্ডটি সবচেয়ে বেশি অবহেলিত। বিভিন্ন রকম উন্নয়ন হাতে ১ নং ওয়ার্ডটি বঞ্চিত। তাই আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে আমি ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আমি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করবো ইনশাআল্লাহ।।

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে