দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কনকনে শীতে ডা. আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ

 

শীতের কনকনে হিমেল বাতাস যখন অসহায় মানুষের জীবনকে আরও কঠিন করে তোলে, ঠিক তখনই মানবতার উষ্ণ চাদর হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ডা. আব্দুর রহমান ফাউন্ডেশন।  মানবসেবাকে ব্রত হিসেবে ধারণ করে ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ বারের মত বিভিন্ন এলাকায় শীতের কম্বল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে রংপুর জেলার পূর্ব খাসবাগ এলাকায় ৫২ টি শীতের কম্বল বিতরণের মধ্য দিয়ে  কর্মসূচির সূচনা করা হয়। ওইদিন ফাউন্ডেশনের সদস্য শিউলি বেগম ও  আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

 ৯ জানুয়ারি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবস্থিত ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ১৪৪টি শীতের কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ রেজাউল করিম,  উপদেষ্টা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ফজলুল করিম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব ওবাইদুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 ১০ জানুয়ারি চিলমারী উপজেলার জোড়গাছ এলাকায় ২৪৯টি কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আলহাজ্জ্ব মোয়াজ্জিন হোসেন, প্রধান উপদেষ্টা মোঃ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 ১৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় উলিপুর উপজেলার নুতন অনন্তপুর, কবিরাজ বড় বাড়ি এলাকায় ৭৫টি কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়েছে। এসময় ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম, সদস্য খালেদ আশরাফ, আক্কাছ আলী সরকার, বিশিষ্ট সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন। 

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানব সেবাই তাদের মূল লক্ষ্য। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। #

আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে