নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে কুড়িগ্রামে ৪ শতাধিক শিক্ষার্থীর শপথ



উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহন করেছে নাওডাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী । 


হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী এ শপথ বাক্য পাঠ করান।



বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাওডাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 


র‍্যালীতে অংশ নেয়া কলেজ শিক্ষার্থী মোঃ আকরাম হোসেন বলেন, আমি নিজে মাদক গ্রহন করবো না অন্যকে মাদক নেয়া থেকে বিরত রাখতে চেষ্টা করবো। প্রশাসন ও সুশীল সমাজকে অবগত করে আমাদের এলাকা থেকে মাদক নির্মুল ও বাল্যবিয়ে বন্ধ করতে সহযোগিতা করবো।



ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী অনামিকা তাবাচ্ছুম বলেন, মাদক সমাজকে ধ্বংস করে। বাল্য বিয়ে পরিবারে অশান্তি কলহ ও মৃত্যুর ঝুকি বাড়ে। আমরা নিজে বাল্যবিয়ে করবো না। অন্যকে বাল্য বিয়ের শিকার হতে মুক্ত করতে সহযোগিতা করবো। 



ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন," সামাজিক উন্নয়নমূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করাই "হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আজ নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। আমাদের এটি একটি চলমান কাজ। এরকম সামাজিক সচেতনতামূলক কাজে সংযুক্ত থাকতে পেরে আমি খুবই আনন্দিত এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।



এসময় উপস্থিত ছিলেন,হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাছেন আলী, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের সভাপতি হারুন অর রশিদ হারুন, কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী,  নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত , ইউপি সদস্য মজিবর রহমান বাবু, রাশেদুল হক সহ আরও অনেকে।



আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে