নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম জেলাপরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা


কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৯ উপজেলায় ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: মাসুদা ডেইজী, ২ নং ওয়ার্ডে মোছা: শিউলী বেগম এবং ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আরমিন নাহার।


নির্বাচনে ৯টি ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ভুরুঙ্গামারী উপজেলায় মো: জহির উদ্দিন, নাগেশ্বরী উপজেলায় মো: একরামুল হক বুলবুল, ফুলবাড়ী উপজেলায় মোছা: মনোয়ারা বেগম, সদর উপজেলায় মো: মিনহাজুল ইসলাম আইয়ুব, রাজারহাট উপজেলায় মো: এনামুল হক, উলিপুর উপজেলায় মো: জুয়েল, চিলমারী উপজেলায় মো: জামিনুল হক, রৌমারী উপজেলায় মো: হারুনর রশিদ ও রাজিবপুর উপজেলায় মো: সোহেল সরকার।  


এর আগে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদে নির্বাচন ছাড়াই কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে বিরতীহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: রেজাউল করিম জানান, ৯টি ওয়ার্ডে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৬ জন এবং ৩টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন। এর আগে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মো: জাফর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।


৯টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ৭৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র, ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্য মোট ১০১৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। 


জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকীব জানান, মোট ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণের জন্য আইনশৃংখলাসহ সকল ধরনের ব্যবস্থা করে নির্বাচন জেলা নির্বাচন কমিশন।


আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে