কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও ৩ জন গ্রেফতার

ফাইল ছবি: বাম থেকে, লুৎফর রহমান( প্রধান শিক্ষক) যুবায়ের ইসলাম, আমিনুর রহমান রাসেল





কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এসএসসির প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ‍কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। দুই শিক্ষককে বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে রাতে মামলার আসামী করা হয়।


এদিকে রাতে পিয়ন সুজনকে আটক করে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় এখন পর্যন্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


গতকাল প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে এজাহার ভুক্ত আসামী অফিস সহকারী আবু হানিফ পলাতাক রয়েছে।


কুড়িগ্রাম পুলিশসুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন,প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নতুন করে আরও ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এপর্যন্ত ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।এই ঘটনার সাথে যারা জড়িত থাকবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

আরও খবর



উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে