আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

​আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। কেন্দ্র ঘোষিত ৭ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন উপলক্ষে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালিত হয়।

​বিকেল ৫টায় নাগেশ্বরীস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, "দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নৈরাজ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে যেকোনো চক্রান্ত নস্যাৎ করে দেবে।" যেকোনো চক্রান্ত মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

​কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

২ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে