আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

 কুড়িগ্রামের উলিপুরে অনেক কৃষকের উপস্থিতি দেখে সার না দিয়ে ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সটকে পরার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৃষকরা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় কুড়িগ্রাম টু চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ইউএনও এবং ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে। 

‎কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার এলাকায় সার ডিলার মেসার্স সুফিয়া এন্টার প্রাইজের সামনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কৃষকরা সার নেয়ার জন্য জড়ো হতে থাকেন। এ সময় এক সাথে অনেক কৃষকের উপস্থিতি দেখে ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক ও নকুল কুমার এবং সার ডিলার প্রতিষ্ঠান না খুলে সটকে পড়েন। বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ কৃষকরা ডিলারের দোকানের সামনে বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কুড়িগ্রাম টু চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে ২'শ ১৫ বস্তা সার প্রায় ৫শ জন কৃষকের মাঝে বিতরন করা হয়। 

‎কৃষক আব্দুল আজিজ, আজিজার রহমান, আব্দুর রহিমসহ অনেকে জানান, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও সার পাচ্ছি না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও ডিলারের লোকজন না আসায় আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

‎মেসার্স সুফিয়া এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সার ডিলার সামছুল আলম বলেন, সার বিতরন করতে দেরি হওয়ায় কৃষকরা সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সুন্দর ভাবে সার বিতরন করা হয়েছে।

‎এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক সরাসরি কথা বলার জন্য তার অফিসে দেখা করতে বলে ফোনের সংযোগটি কেটে দেন। অপর উপ-সহকারী কৃষি কর্মকর্তা নকুল কুমারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

‎উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, সার বিতরনের আগেই কিছু উৎশৃঙ্খল মানুষ সড়ক অবরোধ করেছিল। পরবর্তীতে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসি। বর্তমানে কোন সমস্যা নেই।

‎উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, ডিলার ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের ম্যানেজ করতে না পারায় একটু সমস্যা হয়েছিল। পরবর্তীতে সবার উপস্থিতিতে সার বিতরন করা হয়েছে। তেমন কোনো সমস্যা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ জানান, কৃষকের উপস্থিতি দেখে সার ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা একটু ভয় পেয়েছিল। পরবর্তীতে আমরা গিয়ে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি।#



আরও খবর



উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

২ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে