নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রৌমারীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটককৃতকে পুলিশে সোপর্দ



কুড়িগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আব্দুর রউফ মোল্লাহ (৪৫) নামের একজনকে আটক করে রৌমারী থানায় সোপর্দ করেছে জামালপুর র‍্যাব-১৪। 


সোমবার দুপুরে র‍্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যার দিকে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‍্যাবের একটি অভিযানিক দল উপজেলার চর শৌলমারী কলেজপাড়া গ্রামে আব্দুর রউফ মোল্লাহ এর বাড়িতে অভিযান চালায়। এসময় তার নিজ ঘর থেকে একটি ওয়ান শুটার বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার দেশীয় শর্টগান, একটি দেশীয় পাইপগান, ছোরা ২টি, ছুরি ১টি, বারো শর্টগানের কার্তুজ ৬ রাউন্ড, নগদ ৯ হাজার ৫’শ টাকা, সীম ও ১টি মোবাইলসেটসহ আব্দুর রউফ মোল্লাহকে আটক করা হয়েছে। 


আটক আব্দুর রউফ মোল্লাহ উপজেলার চর শৌলমারী ইউনিয়নে কলেজপাড়া গ্রামের আঃ কাশেম মোল্লাহর ছেলে। সে ওই এলাকার চিহ্নিত ডাকাত বলে প্রেস রিলিজে উল্লেখ করেছে র‍্যাব-১৪। 


প্রেস রিলিজে আরো উল্লেখ করা হয়. আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আগ্নেয়াস্ত্র প্রদর্শন পূর্বক রৌমারী উপজেলার চরাঞ্চলে চাঁদাবাজি, ডাকাতি ও জেলেদের মালামাল লুটসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। আসামীকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।


র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের নায়েক সুবেদার মো: বাদশাহ্ মিয়া বাদি হয়ে রৌমারী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।


রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত ব্যক্তির নামে অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত অস্ত্রসহ আসামীকে সোমবার বিকেল ৪ টায় রৌমারী থানায় হস্তান্তর করেছে র‍্যাব।   



আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে