তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

’করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।​ রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা সমবায় অফিসার মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুশফিকুর রহমান এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপজেলা ভেটেনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত, বিআরডিবির চেয়ারম্যান হাফেজ মো. দ্বীন ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. আজাহার উদ্দিন লিটন, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার ও ফারজানা আক্তার সহ উপজেলার পল্লীবন্ধু শ্রমজীবি সমবায় সমিতি লি., শিশির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.,আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি., শাপলা বহুমুখী সমবায় সমিতি লি., কুলিয়ারচর মাল্টিপারপাস কো. অপা. সো. লি., পল্লীবন্ধন শ্রমজীবি সমবায় সমিতি লি., কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতি লি., অগ্রণী শ্রমজীবি সমবায় সমিতি লি. ও গ্রামীন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি সম্পাদকবৃন্দ। এসময় নারী সাংবাদিক ও উদ্যোক্তা ফারজানা আক্তারের হাতে সরকারের রাজস্ব পরিশোধিত শ্রেষ্ঠ সমিতির মধ্যে 'বস্ত্র উৎপাদনমূখী সমিতি'র সভাপতি হিসেবে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ​বক্তারা বলেন, সমবায় হলো একতা, সততা ও আত্মনির্ভরশীলতার প্রতীক। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ​আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি এ. এইচ.এম ইজাজুল হক সেরা সমবায়সমিতি প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
আরও খবর