তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

সদ্য প্রয়াত সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মরহুম আব্দুল অদুধ মিয়া'র শোকাহত স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকা'র ভারপ্রাপ্ত সম্পাদক ও আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আরাফাত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইয়াছিন আরাফাতের ব্যক্তিগত পক্ষ থেকে নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়া'র বাড়িতে যান সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার প্রতিনিধি দল। সেখানে ইয়াছিন আরাফাতের পক্ষ থেকে মরহুম সাংবাদিক আবদুল অদুধ মিয়া'র স্ত্রী মোছা. আমেনা বেগমের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকা'র বার্তা সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের কুলিয়ারচর প্রতিনিধি মুছাম্মৎ রোকেয়া আক্তার, দৈনিক আমার দেশ-এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মো. আলী সোহেল ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলা। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী আমেনা বেগম বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন। প্রতিনিধি দলের সদস্যদের সাথে আলাপকালে স্থানীয়রা জানান, সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের পেশায় কাজ করে আব্দুল অদুধ মিয়া যে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। তবে মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানোর মতো কোনো প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা না থাকায় ব্যক্তিগত উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়েছে, যা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য সম্পাদক ইয়াছিন আরাফাতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এমন মানবিক সহায়তা ভবিষ্যতে অন্যান্য সাংবাদিক পরিবারের জন্যও প্রয়োজন বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার দিকে নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর নিজ গ্রামের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন সাংবাদিক আব্দুল অদুধ মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চণ্ডিবের এলাকার ভোটার ছিলেন। গত ২৭ অক্টোবর রাতেই স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আরও খবর