নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎বসন্তের রঙে, ভালোবাসার আবেগে রাঙা কিশোরগঞ্জ। ‎ ‎


‎বসন্তের আগমনে বাংলার প্রকৃতি যেন বর্ণিল সাজে সেজেছে - গাছে গাছে পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে। শুকনো পাতা ঝরে পড়ে ডালে ডালে জন্ম নিয়েছে কোমল-রঙিন কচিপাতা। শুষ্ক মাটির রুক্ষতা ভেদ করে মাঠে মাঠে গজিয়েছে কোমল-মসৃন সবুজ দূর্বাঘাস। বইতে শুরু করেছে ফাগুনের মৃদু-মন্দ দক্ষিণা হাওয়া। শীতের নির্জীবতা-আড়ষ্টতা ছাপিয়ে প্রাণে এসেছে সজীবতা ও সতেজতা।

‎

‎বসন্তের রূপ ও মোহে মুগ্ধ হয়ে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ‘বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায়, ফাল্গুনী মোর মন বনে’।

‎

‎ পয়েলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে কিশোরগঞ্জে ছিল এক ভিন্ন আবহ। বসন্তের প্রথম দিনের উচ্ছ্বাস আর ভালোবাসা দিবসের আবেগ,দুটি স্রোত মিলেমিশে সৃষ্টি করেছে রঙিন, প্রাণবন্ত এক দিন।

‎

‎শনিবার (১৪ ফেব্রুয়ারী) জেলা শহর কিশোরগঞ্জ-সহ বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলে সকাল থেকেই দেখা যায় উৎসবের আমেজ। সর্ষে ক্ষেতে হলুদের ঢেউ, গাছে গাছে নতুন পাতা আর মৃদু বাতাসে বসন্তের আগমনী বার্তা,প্রকৃতি যেন নিজেই সেজেছে নতুন রূপে। সেই রঙে রাঙা হয়ে তরুণ-তরুণীরা বাসন্তী, হলুদ ও কমলা পোশাকে বেরিয়ে পড়েন প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে।

‎

‎শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ, খোলা মাঠ ও বিনোদনকেন্দ্রে ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। কেউ ফুল হাতে, কেউ বন্ধুর কাঁধে হাত রেখে, কেউবা পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত।

‎ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল শুভেচ্ছা আর ভালোবাসার বার্তার বন্যা।

‎

‎বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের দোকানগুলোতে সকাল থেকেই ছিল বাড়তি ভিড়। গোলাপ, রজনীগন্ধা ও গাঁদা ফুলের চাহিদা বেড়েছে কয়েকগুণ।

‎

‎ব্যবসায়ীরা জানান, একই দিনে দুটি উৎসব হওয়ায় বেচাকেনায় এসেছে প্রাণচাঞ্চল্য।

‎এদিকে বাড়তি জনসমাগমকে কেন্দ্র করে  প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

‎

‎গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে নজরদারি বাড়ানো হয়। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।

‎

‎সংস্কৃতি বিশ্লেষকরা বলছেন, পয়েলা ফাল্গুন বাঙালির প্রাণের উৎসব,যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের হৃদয়ের যোগসূত্র দৃশ্যমান হয়। আর বিশ্ব ভালোবাসা দিবস মনে করিয়ে দেয়, ভালোবাসাই মানবতার মূল শক্তি।

‎

‎

‎

আরও খবর