নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎বিয়ে বাড়ীতে হিজরাদের চাঁদা দাবি; না দেওয়ায় উলঙ্গ হয়ে অশ্লীলতা ও হুমকি ‎


‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ ও বিয়ে বাড়ির লোকজনকে হুমকির অভিযোগ উঠেছে একদল হিজরার বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎

‎ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিনারী ইউনিয়নের  পিপলাকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে পলাশের বিয়ের অনুষ্ঠান চলাকালে দুপুরের দিকে কয়েকজন হিজরা বিয়ে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করে। বিয়ে বাড়ির পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রথমে উচ্চস্বরে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে।একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, হিজরারা প্রকাশ্যে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ প্রদর্শন করে এবং বিয়ে বাড়িতে উপস্থিত নারী ও অতিথিদের সামনে অশালীন ভঙ্গিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে বিয়ে বাড়ির পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎

‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,কয়েকজন হিজরার হাতে দেশীয় অস্ত্র ‘দা’ রয়েছে, যা দিয়ে তারা ভয়ভীতি প্রদর্শন করছে। ভিডিওতে বিয়ে বাড়ির লোকজনকে নানা ধরনের হুমকি দিতেও দেখা যায়। এ সময় উপস্থিত অনেকেই ভয়ে কিছু বলতে না পেরে নীরব থাকে।

‎

‎বিয়ে বাড়ির স্বজনদের অভিযোগ, হিজরাদের আচরণে বিয়ের অনুষ্ঠান প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎

‎এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়। বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চাঁদা আদায়ের নামে ভয়ভীতি ও অশালীন আচরণের অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। তারা বিষয়টির স্থায়ী সমাধান ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

‎

‎এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম  জানান,বিয়ের অনুষ্ঠানে হিজরাদের চাঁদাবাজির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়াও এখন যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে ভবিষ্যতে যেন এ রকম ঘটনা  ঘটাতে না পারে সে জন্য পুলিশ সর্তক থাকবে বলেও নিশ্চিত করেন।

‎

‎

আরও খবর