নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ-৬ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ৬ সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া ১২ প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে কিশোরগঞ্জ -৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে এই আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক  সার্বিক মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরসেদ আলম, উল্লেখিত তিন আসনের উপজেলার নির্বাহী কর্মকর্তাগনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জ-৬ আসনে, ন্যাশনাল পিপলস পার্টি (এন,পি,পি)'র প্রার্থী মো. নজরুল ইসলাম মনোনয়ন ফর্ম পূরণে গড়মিল থাকায় বতিল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ডাঃ মোহাম্মদ হাবিল মিয়া আয়-ব্যায়ের হিসাব উল্লেখ না করায় বাতিল। জাতীয় পার্টি মোহাম্মদ আয়ূব হোসেন আয়-ব্যায়ের হিসাব উল্লেখ না করায় বাতিল। স্বতন্ত্র শরীফুল হক জয় ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়। 

উল্লেখ্য যে, কিশোরগঞ্জ -৬ সংসদীয় আসনের সকল প্রার্থীই তাদের প্রার্থীতা বাতিলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন এবং আপিলসহ আইনি পদক্ষেপ ও প্রতিকারের শেষ চেষ্টা চালিয়ে যাবেন বলে গণমাধ্যমকে জানান।

আরও খবর