নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপিত ‎

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে শহিদ বুদ্ধিজিবী দিবস - ২০২৫ উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ রবিবার ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

‎‎এসময় বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুন্নবী, উপজেলা প্রকৌশলী) এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছা, এনসিপি'র উপজেলা উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক  শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি রিয়াজুল করিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ডাঃ এম হাবিল বাঙালি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আলম রাশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমুখ। 

‎বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাঙালির চুরান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে বাঙালি জাতি যেন মেধার-মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার তীব্র নিন্দা জানান এবং সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

‎‎এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা রফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. নূরুল আলম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক, সাংবাদিকবৃন্দ।

এছাড়াও সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/ প্রার্থনার আয়োজন করা হয়। 


আরও খবর