নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হোসেনপুরে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা।


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর  উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে হোসেনপুর  থানার আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায়  থানা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়। সেইসঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

হোসেনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন - হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব (জগাই),উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজীব চন্দ্র সাহা, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় ভূষন সরকার, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি কালি প্রসাদ দাস, স্বর্গীয় প্রফুল্ল দত্ত মহাশয়ের বাড়ি দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি হারাধন চন্দ্র দাস, গলাচিপা সর্বজনীন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি পৃথিশ চন্দ্র সরকার,  লাখুহাটি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বিজন চন্দ্র ঘোষ, শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় চন্দ্র দাস ও শ্রীবাস সাহা বাড়ি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার প্রমুখ। 

আলোচনা সভায় হোসেনপুর থানার পরিদর্শক (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় হোসেনপুর থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি কয়েকটি বিষয়ে গুরুত্ব সহকারে পালনের নির্দেশ দিয়ে বলেন, পূজা শুরু থেকে শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রতিটি পূজা মণ্ডপে আলোকসজ্জা বৃদ্ধির পাশাপাশি সিসি ক্যামেরা আওতাভুক্ত আনার পরামর্শ দেন ওসি। 

উল্লেখ্য, হোসেনপুর উপজেলায় ও পৌরসভায় ১৩ টি সার্বজনীন ও ১টি ব্যক্তিগত মোট ১৪টি দুর্গা পূজার প্রস্তুতি চলছে।



আরও খবর