নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় পিতা- পুত্রে'র মৃত্যু

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় পিতা- পুত্রে'র মৃত্যু ছবি: দেশচিত্র

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায়  টমটমের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রে'র মৃত্যু হয়েছে। 

নিহতরা হলো উপজেলার পৌর এলাকার  নোয়াঁগাও বেপারি পাড়া গ্রামের ফালু মিয়ার পুত্র আক্তার হোসেন (২৭) ও তার ৭ বছরের শিশু পুত্র মোঃ আকসাম মিয়া।  

শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদের সামনে নোয়াগাঁও গামী রাস্তায় রবিউল হাসান এর নির্মাণাধীন বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে যাত্রীবাহী একটি অটোরিক্সার সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয় , উক্ত সংঘর্ষে অটোরিক্সার যাত্রী আকতার হোসন ও তার শিশু পুত্র আকসাম মিয়া গুরুতর আহত হয়। এমন সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

পরে আহত অবস্থায় তাদের সেখানে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

একই পরিবারের দুই সদস্য, পিতা ও পুত্রের মৃত্যুতে তাদের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি সারোয়ার জাহান এই ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর