নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভৈরবে ৩৮ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২,

কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ভৈরব উত্তরপাড়া শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম এর সামনে থেকে ৩৮ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১ টি ব্যাটারী চালিত রিক্সা জব্দ।


  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরা কারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।


এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৮ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন শহীদ আইভী রহমান পৌর স্টেডিয়ামের সামনে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ রুবেল(৪৫), পিতা-আঃ বারেক, বর্তমান সাং-কমলপুর ঘোড়াকান্দা ওয়ার্ড নং ০৩ ভৈরব পৌরসভা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, স্থায়ী ঠিকানা- সাং- মালিজিকান্দা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে আটক করেন। এসময় ধৃত আসামীদের দখলে থাকা ০১ টি ব্যাটারী চালিত রিক্সা তাল্লাশী করে ১৯ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৩৮ (আটত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি উক্ত মাদকের চালানটি ভৈরব লঞ্চঘাট এলাকা হইতে সংগ্রহ করে ভৈরবস্থ কালিকাপ্রসাদ এলাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। ০১ টি ব্যাটারী চালিত রিক্সা জব্দ।


উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর