নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঐতিহ্যবাহী কাঁঠালতলা মঠে৮৬তম১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন,আজ শুভ অধিবাস

ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বিশ্বমাতা সেবাশ্রম ও স্বামীভাস্করান্দ মঠ প্রাঙ্গণে বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় ভুবন মঙ্গল ৮৬তম ১৬প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তনের আজ  শুভ অধিবাস  ।উক্ত মহতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বাবু নারায়ণ চন্দ্র চন্দ্র মাননীয় সংসদ সদস্য খুলনা-৫।প্রতি বছরের ন্যায় এ বছরও ২৮ শে মাঘ১২ই ফেব্রুয়ারি ২০২৩ রবিবার  শুভ অধিবাসের মধ্যদিয়ে  ১৬ প্রহর ব্যাপী (২দিন) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানের শুভ সূচনা হয় । ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার অরুণোদয় হতে ষোল প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন সহযোগের সেবা কার্যাদি,২রা ফাল্গুন ১৫ ই ফেব্রুয়ারি রোজ বুধবার,প্রভাতে কুঞ্জভঙ্গ নগর কীর্তন,ভোগ মহোৎসব,দধি মঙ্গল ও প্রসাদ বিতরণ, বিকাল ৩ ঘটিকা থেকে পদাবলী কীর্তন ।ভদ্রানদীর তীরে,খুলনা-সাতক্ষীরা সড়কের সম্মুখে হাজার  মানুষের পদচারনায় মুখরিত  হয় যজ্ঞভূমি ।সর্বধর্মের মিলনমেলায় পরিণত হয় মঠ মেলা ।অনুষ্ঠানকে কেন্দ্র্ করে সাত দিন ব্যাপী বসবে গ্রামীণ মেলা ।পসরা সাজিয়ে  বসে  মনোহরি,বিভিন্ন ধরনের খাবার,আসবাবপত্র,পূজার সামগ্রী নিয়ে ।মঠ পরিচালনা পর্ষদ তথ্য থেকে জানা যায় ইতিমধ্য সকল ধরণের প্রস্তুতি সম্পূর্ন হয়েছে ।মঠ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার  মল্লিক  বিষ্ণু পুরানের উদ্ধৃতি দিয়ে বলেন ঘোর কলির অমানিশায় কঠোর যন্ত্রণায় জগত জীবন সংসার সর্বগ্রাসী অধর্মের করাল কষাঘাতে নিষ্পেষিত। সনাতন ধর্মের অমৃতবাণী বিস্মৃত হয়ে অনাচার ও কুসংস্কারের আবর্তে মানবকুল আজ অনিশ্চিত অন্ধকারে নিমজ্জমান। তাই এই পতন প্রবন মানবতা উদ্ধারণে মুক্তির দূত হয়ে আবির্ভুত মহাবতারী শ্রীশ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছেন শ্বাশত বিশ্ব আত্মার শান্তির মহামন্ত্র- হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। তিনি শুভানুষ্ঠানিকা অনুযায়ী এ সনাতনী মহানাম সংকীর্ত্তন এর প্রতিটি পর্বে সকলের সবান্ধব স্নিগ্ধ সুন্দর উপস্থিতি এবং ঐকান্তিক সহানুভূতিসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও খবর