নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার ২৯ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত।


আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি,
প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা ডিসেম্বর বৃহস্পতিবার  সকাল ১১ ঘটিকায় ডুমুরিয়া বাস সট্যান্ড  চত্তরে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল এর সঞ্চালনায় আলোচনা সভা,  র‍্যালি , লিফলেট ও ছাগল বিতরণের মাধ্যমে প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়। নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চন এর মৃত্যুর মধ্যে দিয়ে নিরাপদ সড়ক চাই আনন্দলন প্রতিষ্ঠা লাভ করে। নিসচা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ডুমুরিয়া উপজেলা শাখা প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি পালন করে এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  (ডুমুরিয়া -ফুলতলা)- খুলনা ৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ । প্রধান অতিথি  বলেন নিরাপদ সড়ক আমরা সকলে চাই, আমরা সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ২৯ বছর সড়ক দুর্ঘটনার রোধে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আমাদের সকলকে সড়ক আইন মেনে পথ চলতে হবে, সকলে সতর্ক এবং সচেতন হয়ে পথ চললে সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে আসবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, ৫ নং আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, সুরঞ্জিত কুমার বৈদ্য, উপদেষ্টা খান আনিসুজ্জামান,খর্ণিয়া হাইওয়ে পুলিশ, খুলনা জেলা ট্রাফিক পুলিশ, পরিবহন শ্রমিক , সাংবাদিক , ইউপি সদস্যগন এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সহসভাপতি গাজী আব্দুল আজিজ, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ জুয়েল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, সাংবাদিক সরদার বাদশা,   দপ্তর সম্পাদক সবুজ দাস,যুব ও ক্রীড়া সম্পাদক গাজী তৌহিদুর ইসলাম,  প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, কার্যকরি সদস্য গাজী সোহেল আহমেদ, আলিমুল ইসলাম, বাপ্পি বিশ্বাস, আব্দুল রহমান বেপারী, তাজিমুল ইসলাম সোহেল, নজরুল গোলদার ,এম এ জলিল প্রমুখ। 

Tag
আরও খবর