দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

খুলনার কয়রায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

মোঃ আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ও অফিস সহায়কের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তার নাম মোঃ রফিকুল ইসলাম ও অপর জনের নাম আব্দুল কুদ্দুস। 

ভুক্তভোগী নুরুল হুদা ও অভিযোগ সুত্রে জানা যায়,  গত ০১/০৮/২০২৩ ইং তারিখে ফাহিমা খাতুন বাদী হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, কয়রাতে আমাকে সহ ৩ জনকে বিবাদী করে একটা মামলা দায়ের করে যাহার নম্বর এমআর- ১১৪/২০২৩। আদালত মামলাটি তদন্তের জন্য ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা , মহারাজপুর ইউনিয়ন বরাবর প্রেরণ করে। কিন্তু ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিনে না যাইয়া আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা রিপোর্ট দাখিল করেছে। যাহার কোন ভিত্তি নাই। কারন উক্ত নালিশি জমি ১৯৮১ সনে  নিলাম সুত্রে প্রাপ্ত হইয়া সরকারী রাজস্ব দিয়ে শান্তিপূর্ণ ভাবে চাষ কারকিত করাসহ ভোগ দখলে আছি এবং নালিশি জমির সম্পূর্ণ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল কুদ্দুসের মাধ্যমে বিবাদীদের দ্বারা বায়াসড হইয়া আমার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রদান করেন। ভুক্তভোগী নুরুল হুদা আরও বলেন ফাহিমা ও তাহার স্বামী মনিরুল আমার ও আমার পরিবারের নামে দেওয়ানী ও ফৌজদারি মামলা দিয়েছে।  

এ ব্যাপারে মহারাজপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইউসুফ আলী মুঠোফোনে জানান, অনেকে আমার কাছে এসে সহকারী ভূমি কর্মকর্তা ও আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেছে কিন্তু কেউ লিখিত অভিযোগ করেনি। 

এ ব্যাপারে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। তিনি আরও বলেন বর্তমানে সবকিছু অনলাইনে হয়, সেখানে ঘুষ ও দুর্নীতির কোন সুযোগ নাই এবং আব্দুল কুদ্দুস নামে আমার যে অফিস সহায়কের কথা বলা হয়েছে তিনি আমার অফিসের কেউ না। কুদ্দুস অফিসের কেউ না হলে সব কাজ তাকে দিয়ে করানো হই কেনো জানতে চাওয়া হলে তিনি বলেন অফিসে কাগজ পত্র ও অফিস গোছানোর জন্য এখানে লোক না থাকায় কুদ্দুসকে রাখা হয়েছে। তাছাড়া কুদ্দুস অভিজ্ঞ।  

কয়রা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক উজ জামান মুঠোফোনে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর