নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আশ্রয়ন প্রকল্পের রাস্তার বেহাল দশা,হতাশায় ভুক্তভোগীরা

মোঃ আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু মুজিব শতবর্ষে তিন ধাপে খুলনা জেলার কয়রা উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ৯০ টি গৃহ নির্মাণ করা হয়। কিন্তু অধিকাংশ গৃহ খাল ও বিলের ভরাট খাস জমিতে। এতে বর্ষা মৌসুমে সংকীর্ণ নিচু রাস্তা ধসে পরিবারগুলোর যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও পরিষদে রাস্তা সংস্কার এবং নির্মাণের জন্য  অনুরোধ করলেও নেয়া হয়নি কোন পদক্ষেপ।


স্থানীয় ভুক্তভোগীরা জানান, কয়রা সাত ইউপি চেয়ারম্যানের অনুকূলে পল্লী উন্নয়নে এলজিএসপি-৩ প্রকল্পে ১৬ লাখ টাকা এবং উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কারে ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। অথচ রাস্তা তৈরির আবেদন করলে উপজেলা পরিষদ তাতে ভেটো দেয়। বাধ্য হয়ে কাদা-পানিতে ডুবে হতদরিদ্র মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক  ভুক্তভোগী এক নারী বলেন, বঙ্গবন্ধু কণ্যার ঘর পেয়ে আমি ভীষণ খুশি। কিন্তু একটু বৃষ্টি হলে সরু ভাঙা রাস্তা ডুবে কাঁদা সৃষ্টি হয়। রাস্তায় পড়ে আমার হাত ভেঙে গেছে। চেয়ারম্যানদের কাছে রাস্তার জন্য গিয়েছি। তারা বলে, নিজের রাস্তা নিজে করে নাও।


এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, পাইকগাছায় মুজিব বর্ষ গৃহের রাস্তা করা হয়েছে। কয়রায়ও দ্রুত সময়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হবে।


খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনর রশীদ বলেন, পরিবারগুলোর রাস্তা নির্মাণের ব্যবস্থা করা হবে। ইউনিয়ন ও উপজেলা পরিষদের উচিৎ মুজিব বর্ষের গৃহের রাস্তাগুলো করে দেয়া।

Tag
আরও খবর