নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডুমুরিয়ায় দুর্গাপূজা ঘিরে ব্যাপককর্মযোগ্য,প্রস্তুত দেবীবন্দায় ২১৪টি মন্দির ।

বর্ষায় সিক্ত বসুন্ধরা বৈচিত্রময় পৃথিবীকে নতুন রূপে সাজায়। পত্র-পল্লবে, ফুলে-ফলে প্রফুল্লিত এক নতুন প্রকৃতিকে সে তুলে দেয় শরতের বরণডালায়। দূর আকাশে সাদা তুলোর মতো মেঘ ভাসে। মৃদু বাতাসে স্মিত হাসে কাশ ফুল। শিউলীর শরীরে জাগে শিহরণ। ঐ দূরে বেজে ওঠে ঢাক। দরজায় কড়া নাড়ে দুর্গোৎসব।দুর্গোৎসব সনাতন বাঙালি ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে।এই উৎসবের উৎসে অধিষ্ঠিত হিন্দু পুরাণের অন্যতম দেবী দুর্গা।তারই আরোধনার প্রস্তুতি চলছে  মন্দিরে মন্দিরে ।প্রতিমা তৈরি কাজে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীর ।শিল্পীর সুনিপুণ হাতে চলছে প্রতিমা তৈরীর কাজ ।বাঁশ,খড়,মাটি আর রংতুলির সুনিপুন ছোঁয়ায় কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা ,লক্ষ্মী ,সরস্বতী কার্তিক গণেশর প্রতিমা ।কোন মন্ডপে চলছে কাঠামো তৈরি কাজ ,কোথায় চলছে খড় মাটি দিয়ে প্রতিমা তৈরীর কাজ  ।সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দিন ঘনিয়ে আসায় ব্যস্ত সময় পার করছে প্রতিমাশিল্পীরা ।আগামী ১৪ অক্টোবর  মহালায়ার মধ্য দিয়ে শুভ সূচনা হবে দেবিপক্ষের তথা দুর্গার পূজার ।আগামী আগামী ২০ ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা ।তাই প্রতিমা শিল্পীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছে ।যেন দম ফেলার ফুসরত নেই প্রতিমাশিল্পীদের ।প্রতিমাশিল্পরা  জানান করোনা সময় বেড়েছে সবকিছুর দাম অন্য দিকে পূজার সংখ্যা কিছুটা কম ,সাথে সল্প পরিসরে আয়োজন চলছে পূজার ফলে সবকিছু মিলিয়ে খুব একটা ভাল নেই তারা ।এ উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই ডুমুরিয়া উপজেলার ২শত‌ ১৪টি মন্দিরে প্রতিমা স্থাপনের কাজ চলছে।সব রকম প্রস্তুতির কথা জানান বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা ।দুর্গাপূজা সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান স্থানীয় প্রশাসন ।উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোবিন্দ ঘোষ বলেন, এবার স্বাস্থ্যবিধি ও পুরুষ, মহিলাদের জন্য আলাদা আলাদা বসার স্থান এবং যাতায়াতের ব্যবস্থা রেখে পূজা সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা রয়েছে। আমাদের এ নির্দেশনা মানতে হবে। ডুমুরিয়া উপজেলা প্রশাসন জানান-আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত করার লক্ষ্যে থানা পুলিশ, আনসার সহ গোয়েন্দা বিভাগের লোক সর্বক্ষনিক তদারকিতে থাকবেন কোন প্রকার বিশৃঙ্খলা ঘটতে দেয়া হবেনা।

Tag
আরও খবর