নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭)-২০২৩ সেমিফাইনালে মহারাজপুর ইউপি ও কয়রা সদর ইউপি বিজয়ী


খুলনা জেলার কয়রা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল খেলায় উপজেলা পর্যায়ের ১ম সেমিফাইনালে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদকে ৪-২ গোলে( টাইব্রেকারে)পরাজিত করেছে মহারাজপুর ইউনিয়ন পরিষদ ও ২য় সেমিফাইনালে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদকে ৬-৫ গোলে(টাইব্রেকারে) পরাজিত করেছে কয়রা সদর ইউনিয়ন পরিষদ।


বৃহস্পতিবার ইং ২৭/০৭/২০২৩ তারিখে কয়রা কপোতক্ষ ডিগ্রি কলেজ মাঠে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ ও দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের মধ্যে বিকাল ৪ টায় ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত  হয় এবং ২য় সেমিফাইনালে কয়রা সদর ইউনিয়ন পরিষদ ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

উভয় খেলায় গোল শুন্য (০+০) ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে যায়। টাইব্রেকারে মহারাজপুর ইউনিয়ন পরিষদ ৪-২ গোলে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদকে পরাজিত করে বিজয়ী হয় এবং টাইব্রেকারে কয়রা সদর ইউনিয়ন পরিষদ ৬-৫ গোলে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে বিজয়ী হয়।


উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কয়রা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এস,এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর- ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, দক্ষিন বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল, মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারী প্রমুখ। এছাড়াও আরও শিক্ষানুরাগী ও ক্রীড়ানুরাগী ব্যক্তি উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর