দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জাবি সাংবাদিক সমিতির সভাপতি হলেন কয়রার উজ্জল

আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে খুলনা জেলার কয়রা উপজেলার সন্তান আরিফুজ্জামান উজ্জল নির্বাচিত হয়েছেন।


রবিবার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।


আরিফুজ্জামান উজ্জল কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত। পাশাপাশি তিনি দৈনিক ইত্তেফাকের জাবি সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।


কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সাধারণ সম্পাদক পদে ইমরান হোসাইন (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি পদে শাহাদাত হোসেন (নিউ এইজ), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহবুব সরদার (জাগো নিউজ ২৪ ডটকম), কোষাধ্যক্ষ পদে মেহেদি মামুন (বণিকবার্তা) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাছির উদ্দিন শিকদার (মানবকণ্ঠ)।


এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন- আল আমিন হোসাইন রুবেল (চ্যানেল আই অনলাইন), আব্দুল মান্নান (প্রতিদিনের বাংলাদেশ) ও বায়েজিদ হাসান রাকিব (দৈনিক ইনকিলাব)।


নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুন।

Tag
আরও খবর