দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কয়রায় যুবলীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:


খুলনা জেলার কয়রায়  উপজেলা যুবলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ১৭ মে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়ের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোশাররফ হোসেন, যুবলীগের সিনিয়র সহসভাপতি জিএম মোস্তাফিজুর রহমান, সহসভাপতি আক্তারুজ্জামান আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের সদস্য এসএম মাসুম বিল্লাহ, ওলিউর রহমান খোকা, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিক ,স.ম. আজগর আলী, জিএম জামিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সাবেক সভাপতি মেহেদি হাসান দিদার, সদর ইউনিয়ন শ্রমিককীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তারুল ইসলাম সৌরভ, জেড এম হুমায়ুন কবির নিউটন প্রমুখ। 


আলােচনা সভায়  বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরায় দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগকে, জাতি হিসেবে বাঙ্গালীকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। তবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আগামীতে জাতীয় নির্বাচন। তাই শুরু হয়েছে দেশি-বিদেশি ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, তাদের মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। আমাদের স্মরণে রাখতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে, বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশ মানুষ নিরাপদ থাকবে। দেশের উন্নয়ন হবে।

Tag
আরও খবর