দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সুন্দরবন রক্ষায় কাজ করবে কয়রা উপজেলা কমিটি

আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধি:


খুলনার কয়রা উপজেলা চারিদিকে সুন্দরবন ও নদী দ্বারা বেষ্টিত। দুই লক্ষাধিক জনঅধ্যুষিত উপকূলীয়  এ অঞ্চলের অধিকাংশ মানুষ সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে। এছাড়া অনেক শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন থেকে আহরিত কাঁচামালের উপর নির্ভরশীল। পাশাপাশি উপকূলীয় এ অঞ্চলে ঝূর্ণিঝড়,জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে মায়ের মতো লাগলে রাখে সুন্দরবন। এই বনে ব্যাপক  বনজ সম্পদ ও প্রাণবৈচিত্র্য বিদ্যমান রয়েছে। এতে দেশের রাষ্টীয় সম্পদ আজ বিপন্ন। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার স্বার্থে সুন্দরবন রক্ষায়  জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে পরিবেশবাদী সংগঠন সুবজ আন্দোলন সদ্য ঘোষিত কয়রা উপজেলা কমিটি। গতকাল ৩০ এপ্রিল রবিবার সন্ধায় সুবজ আন্দোলনের কয়রা উপজেলায় ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল। কমিটিতে কয়রা রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাটকে সভাপতি ও  এ্যাড. আবুবকর সিদ্দিককে সাধারণ সম্পাদক করা হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নাছিমা আলম, সহ-সভাপতি হুমায়ুন কবির, আলামিন ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক হাসান আল মামুন, আতাউর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক নাঈমুল হুদা রনি,সহ-সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেন, দপ্তর সম্পাদক রকিব হাসান, সহ-দপ্তর সম্পাদক শুভ দীপ মন্ডল, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, প্রচার সম্পাদক ফয়সাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান, সহ-ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক রিপন সরদার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোঃ হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মিদকাত হোসেন, নির্বাহী সদস্য,রিয়াজ হোসেন নিরব, তৌহিদুজ্জামান শিমুল, মনজুরুল ইসলাম সাকিব, মোঃ সজিব, মোস্তাফিজুর রহামন প্রমূখ।


নবগঠিত কমিটির সভাপতি,ওবায়দুল কবির সম্রাট বলেন, বনাঞ্চল ও জীববৈচিত্র্য বাঁচলে পৃথিবীতে মানুষ বাঁচবে। বনাঞ্চল এবং জীববৈচিত্র্য মানুষের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং এটি একটি অবিচ্ছিদ্য অংশ। তাই সুন্দর প্রথিবী ও সুষ্ঠ জীবনের স্বার্থে অবশ্যই সকলকে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনকে বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য বির্নিমানের অন্যতম রক্ষাকবজ দেশের সুন্দরবন  ও জীববৈচিত্র্য রক্ষায়  আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে সুবজ আন্দোলন।


নব গঠিত কমিটির সাধারন সম্পাদক এ্যাড. আবুবকর সিদ্দিক বলেন,আমাদের প্রথম কাজ হবে সুন্দরবনে জীব বৈচিত্র্য রক্ষায় কাজ করা এবং আমাদের সকলের উচিত প্রত্যেকে ১০ টি করে গাছ লাগানো। নদী দূষণ বন্ধ ও সুবজায়ন বৃদ্ধিতে নিয়মিত কর্মসূচি চালিয়ে যাওয়া। সবুজ সমারোহে ভরে উঠুক কয়রা উপজেলাসহ সারা বাংলাদেশ এই আশা ব্যক্ত করেন তিনি।


উপজেলা কমিটি অনুমোদন দেওয়ায় সংগঠনের পরিচালনা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Tag
আরও খবর