নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রামগড়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রামগড়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

এমদাদ খান রামগড় প্রতিনিধি  

খাগড়াছড়ি রামগড়ে "স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়" এই প্রতিপাদ্য বিষয়ের উপর জাতীয় দুর্যোগ  প্রস্তুতি দিবস পালিত হয়েছে।  

শুক্রবার ১০ই মার্চ সকাল সাড়ে দশটায় রামগড় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে জাতীয় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি দিবস উপলক্ষে রামগড় উপজেলা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  দিবস টি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি কাণ্ড প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। 

আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃইফতেখার উদ্দিন এর নেতৃত্বে ফায়ার ফাইটাররা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও অতিথিদের অগ্নি নির্বাপনের  বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন। 

এই সময় রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী আইটিসি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর