নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রামগড়ে ডায়াবেটিক সমিতি ডা. এন সি নাথ আহবায়ক, নিজাম লাভলু সদস্য সচিব


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরি অপু বলেছেন, ' রামগড়ে  ডায়াবেটিক সমিতি প্রতিণ্ঠার মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করা হবে। ঐতিহ্যবাহি প্রচীন এ সাবেক মহকুমার উন্নয়নে  যে কারোর উদ্যোগে আমি পাশে থাকবো।'  বৃহষ্পতিবার (১৮ আগষ্ট) রামগড় ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠার লক্ষ্যে রামগড় পৌরসভার  সন্মেলন কক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  তিনি আরও বলেন, '  রামগড়ের গর্ব ডাক্তার নিখিল চন্দ্র নাথ ( এন সি নাথ) এখানে ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছেন এটি অসাধারণ  উদ্যোগ। তাঁর এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা  করবো।' 


বিশিষ্ট শিক্ষাবিদ রামেশ্বর শীলের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরি,  রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী,  রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম( আলমগীর)।  সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলুর সঞ্চালনায়  সভার শুরুতে ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠার  লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, গঠন ও পরিচালনার নিয়ম-কানুন ইত্যাদি বিশদভাবে তুলে ধরে বক্তব্য দেন,  রামগড় ডায়াবেটিক সমিতির উদ্যোক্তা ঢাকাস্থ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথ(এন সি নাথ)।


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেঁয়াকো  বনানী কলেজের অধ্যক্ষ ফারুকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  মো: আব্দুল কাদের, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের, পৌরসভার কাউন্সিলর কাজী আবুল বসর, মো: আবুল কাশেম, মো: আহসান উল্লাহ, রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল  হাশেম খাঁ, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম পাটোয়ারি, সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশসহ জনপ্রতিনিধি,  ব্যবসায়ী, আইনজীবি,  চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।


আলোচনাসভা শেষে  উপস্থিত  বিশিষ্ট ব্যক্তিবর্গের সর্বসন্মতিতে  ডা. নিখিল চন্দ্র নাথকে আহবায়ক, মংপ্রু চৌধুরিকে যুগ্ম আহবায়ক ও মো: নিজাম উদ্দিন লাভলুকে সদস্য সচিব এবং  অধ্যক্ষ ফারুকুর  রহমান, মো: হাফিজ উদ্দিন, মো: আবুল কাশেম( কাউন্সিলর), শুভাশীষ দাশ, মো: নিজাম উদ্দিন (মালিক, শফি কোম্পানি মার্কেট) রুবেল বড়ুয়াকে সদস্য  মনোনীত করে  ডায়াবেটিক সমিতির একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরি আপুকে পৃষ্ঠপোষক  এবং বিশিষ্ট শিক্ষাবিদ  রামেশ্বর শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন ও রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদেরকে রামগড় ডায়াবেটিক সমিতির উপদেষ্টা করা হয়।


সভায় উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে প্রায় ৫০ জন রামগড় ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য  হতে স্বেচ্ছায়  সন্মত হন।

Tag
আরও খবর