নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


রামগড় প্রতিনিধি 


খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান পুতুল ফাউন্ডেশনের উদ্যেগে বার্ষিক পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮ নভেম্বর) উপজেলা অডিরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুতুল ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রবীন শিক্ষাবিদ রামেশ্বর শীল। সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগড় সরকারি উচচ বিদালয়ের প্রধান শিক্ষক মো: অহিদুল হক নূরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফয়াত মোর্শেদ ভুইয়া মিঠু, স্কুল শিক্ষিকা নাজমা আক্তার, কৃতি শিক্ষার্থী সামিহা মাহেরিন ইশা ও তাসির মাহতাব খান। আলোচনাসভা শেষে উপজেলার তিনটি মাধ্যমিক স্কুল রামগড় সরকারি উ্চ বিদ্যালয়, বালিকা উচ্ছ বিদ্যালয় ও চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম হতে দশম শ্রেণিতে সম্মলিত মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভকারী কৃতি শিক্ষার্থীদের মেধা পুরস্কারের ক্রেষ্ট ও বই এবং রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে উত্তীর্ণ সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়। এছাড়া বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, রামগড়ের কৃতি সন্তান ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র  নাথ তার প্রয়াত মায়ের নামে ‘পুতুল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এ ফাউন্ডশন থেকে  শিক্ষা ছাড়াও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

Tag
আরও খবর