নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গুইমারায় বিয়ের প্রলোভনে উপজাতী ছেলে ও বাঙ্গালী মেয়ে আটক

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বটতলী এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিয়ে আসার অভিযোগে এক যুবকসহ দু’জনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো, সজীব চাকমা (৩১), পিতা চিন্তামনি চাকমা, গ্রাম মোহন্যা কারবাড়ি পাড়া, গুইমারা  এবং মর্জিনা আক্তার (১৫), পিতা শাহজালাল, চান্দিনা থানা, কুমিল্লা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে বটতলী এলাকায় আসার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় মর্জিনা আক্তার জানান, তাদের মধ্যে প্রায় সাত মাসের সম্পর্ক রয়েছে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সজীব তাকে এখানে নিয়ে এসেছেন। সজীবও বিষয়টি স্বীকার করেন। পরে এলাকাবাসী তাদেরকে গুইমারা থানায় সোপর্দ করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, "ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। উভয় পক্ষের অভিভাবকরা এলে তাদের হাতে ছেলে-মেয়েকে হস্তান্তর করা হবে।"

এ ঘটনায় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Tag
আরও খবর