নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রামগড়ে দীর্ঘ ১৮ বছর পর জামায়াতে ইসলামী'র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা ” এই ভিশন নিয়ে রামগড় উপজেলায় কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকাল আড়ায়টায় রামগড় উপজেলা পৌর  সদরের মাস্টার পাড়া শিল্পী কমিউনিটি হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির জনাব মো: ফয়জুর রহমান'র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও অধ্যক্ষ জনাব আমিরুজ্জামান।


এসময় বাংলাদেশ জামায়েত ইসলামী রামগড় উপজেলা শাখার সেক্রেটারী মো: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন, খাগড়াছড়ি জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা শাখার জামায়াতে ইসলামীর সভাপতি মাঈন উদ্দিন- সাবেক সেক্রেটারী ডা: জামশেদ আলম, ১নং রামগড় ইউনিয়নের জামায়েতের সভাপতি মো: ইসমাইল প্রমূখ।


বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে জাতি- ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়েত ইসলাম বদ্ধপরিকর। তিনি আরো বলেন দীর্ঘ ১৮ বছর পরে রামগড়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ  আনোয়ার হোসেন বলেন, গত ১৭ বছরে জামায়াতে ইসলামীর উপর জুলুম এবং নির্যাতনের পাশাপাশি বিভিন্ন মিথ্যা এবং কাল্পনিক অভিযোগ আরোপিত হয়েছে। ইতিহাস বিকৃতি করে জামায়াতে ইসলামকে দায়ী করে দোষারোপের যে রাজনীতি চালু করেছিল আওয়ামী লীগ তা রামগড়েও বহাল ছিল।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন জামায়াত, শিবির কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর