নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খাগড়াছড়িতে মাসব্যাপী বাজার বয়কট কর্মসূচি শুরু

খাগড়াছড়িতে মাসব্যাপী বাজার বয়কট কর্মসূচি শুরু


 খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রসীত সমর্থিত  চার জনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে মাসব্যাপী খাগড়াছড়ির পানছড়ি বাজার বয়কট কর্মসূচি আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির ফলে বাজারে আসছেন না পাহাড়িরা। এরফলে বাজারে বেচাকেনা কমে আসবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।


এদিকে পানছড়িতে হত্যাকাণ্ডের সময় অপহৃত ইউপিডিএফ প্রসীত গ্রুপের ৩ নেতাকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিরাপত্তা বাহিনী লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের পুলিশের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এর আগে ২০১৮ সালেও পানছড়ি বাজার বয়কট করেছিলো আঞ্চলিক রাজনৈতিক দল ‘ইউপিডিএফ’ প্রসীত গ্রুপ।


এ হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে ই্উপিডিএফ প্রসীত গ্রুপ। কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোক সভা, বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন, ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত পানছড়ি বাজার বয়কট। (প্রয়োজনে বয়কটের মেয়াদ বাড়ানো হতে পারে) ১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলাব্যাপী সাধারণ ধর্মঘট ও ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ।


Tag
আরও খবর