নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যুগান্তর পত্রিকায় মিথ্যা তথ্য দেওয়ায় চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি কে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও খাগড়াছড়িতে আওয়ামী লীগের সুদৃঢ় অবস্থানকে দুর্বল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম। 

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর, দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে সংবাদ সম্মেলন টি অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়,  গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. "জনতার কাঠগড়ায় জনপ্রতিনিধি" শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হবার পর এই মিথ্যা-ভিত্তিহীন, মনগড়া, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে একটি চিহ্নিত অপশক্তি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি ও মাননীয় চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) শরনার্থী পূনর্বাসন বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে। 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ২০/২৫ লক্ষ টাকা দেয়ার তথ্যটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভীত্তিহীন। আমরা (চেয়ারম্যানগণ) নৌকা প্রতীক পাওয়ার জন্য কাউকে কোন টাকা দেইনি।

একই সাথে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হকের ভাতিজার জন্য নৌকা প্রতীক পেতে ২৫ লক্ষ টাকা দেয়ার তথ্য সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন তাহার ভাতিজা গোমতী ইউপি চেয়ারম্যান তফাজ্জল হোসেন। এসব মিথ্যা তথ্য ও বানোয়াট সংবাদ প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সকল ইউপি চেয়ারম্যান গন। 

সাংবাদ সম্মেলনে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজী, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সহ মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

আরও খবর