নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রামগড়ে ৪৩ বিজিবি আটক করেছে কোটি টাকার মোবাইল ফোন

রামগড়ে ৪৩ বিজিবি আটক করেছে কোটি টাকার মোবাইল ফোন


খাগড়াছড়ি রামগড় সীমান্তে প্রায় এক কোটি টাকার বিভিন্ন নামিদামি  ব্র্যান্ডের  ভারতীয় মোবাইল ফোন আটক করেছে রামগড় ৪৩ বিজিবি। আটকৃত মোবাইলের মধ্যে ছিল বিভো, স্যামসাং, টেকনো ইত্যাদি। আটককৃত মোবাইল এর মধ্যে সর্বোচ্চ ২ লক্ষ টাকা দামের মোবাইলও ছিল। 


রোববার ৩০শে জুলাই সকাল ১১ টায় রামগড় বিজিবির জোন সদরে এক প্রেস ব্রিফ্রিং রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম সাংবাদিকদের এই তথ্য জানান। 


তিনি জানান ২৯ শে জুলাই গভীর রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের খেদাছড়া ব্রিজ নামক স্থানে সীমান্ত এলাকায় বিজিবি ফাঁদ পেতে থাকে।তথ্য অনুযায়ী ভারতের দিক থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। 


বিজিবি টহল দল ঘটনা স্থল হতে ৩২০ টি বিভিন্ন কোম্পানির ভারতীয়  মোবাইল ফোন  জব্ধ করে। আটকৃত মোবাইলের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে। 


বিজিবি জানায় আটককৃত মোবাইল গুলো সীতাকুণ্ড কাস্টমসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এ সময় ৪৩ বিজিবির ভারপ্রাপ্ত এডজুটেন্ট ক্যাপ্টেন নূর হোসেন, ৪৩ বিজিবির উপ পরিচালক রাজু আহমেদ সহ ৪৩ বিজিবির বিভিন্ন পদ মর্যদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর