নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রামগড়ে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্টিত


খাগড়াছড়ির রামগড়ে  উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের জগন্নাথ পাড়াস্হ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে নানান   মাঙ্গলিক আনুষ্ঠানিকতায় শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।  এ উপলক্ষে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।



রথযাত্রা উপলক্ষে রামগড় জগন্নাথ মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাবেশ ঘটে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে পুজো দিতে মন্দির চত্তরে সমবেত হয়। রথযাত্রা কে কেন্দ্র করে  মন্দির চত্তরে গ্রামীণ মেলার পসরা বসে। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিতি ধর্মীয় উৎসব কে মিলন মেলায় পরিনত করে। রামগড় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি হরিসাধন বৈষ্ণব ও সাধারণ সম্পাদক রামগড় পৌরসভার কাউন্সিল শ্যামল ত্রিপুরা জানান উৎসবমুখর পরিবেশে পুর্নাথীরা ছাড়াও   বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিতি উৎসব টিকে আরো প্রানবন্ত করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান টি সম্পন্ন করতে সহযোগিতা করায় প্রশাসন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।  আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

Tag
আরও খবর