দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শৈলকুপায় একসাথে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ


সোহেল রানা ও ফাহিমা খাতুনের সাংসারিক জীবন শুরু হয় ৬ বছর আগে। তাদের ঘরে প্রথম কন্যা সন্তানের বয়স ৫ বছর। এরমধ্যে আবারও গর্ভবতী হন ফাহিমা খাতুন। পরপর কয়েক বার আল্ট্রাসনোগ্রাফি করে ডাক্তার জানান এবার জমজ সন্তান হবে। তবে শেষপর্যন্ত জন্ম নিল একসাথে তিন পুত্র সন্তান। নবাগত তিন পুত্র সন্তান ও তাদের মা ভালো আছেন। এক কন্যা ও তিন পুত্র সন্তান নিয়ে খুশি ওই দম্পতি। গৃহবধূর বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে। বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে সিজার ও নর্মাল ডেলিভারির মাধ্যমে জন্ম হয় ওই তিন শিশুর।

নবজাতকদের খালা শামীমা খাতুন জানান, আমার বোনের আগেও ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এইবার একসাথে আরও ৩টি পুত্র সন্তানের জন্ম হয়েছে। তাদের বাবা পেশায় একজন দরিদ্র কৃষক। তিন শিশু সন্তান সুস্থ থাকার পাশাপাশি তাদের মা-ও সুস্থ আছেন। তবে বাচ্চার ওজন কম থাকায় শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নবজাতকের মা ফাহিমা খাতুন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আমি ও আমার তিন পুত্র সন্তান সুস্থ আছি। একসাথে তিন সন্তানকে পেয়ে আমরা অনেক খুশী। তবে একটু শঙ্কায় আছি কিভাবে বাচ্চাগুলো মানুষ করবো। আমার স্বামী একজন গরীব কৃষক। আমার সন্তান পেটে আসা থেকে শুরু করে আমার পিছনে চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ করেছে। সুতরাং অর্থনৈতিক সমস্যায় আমরা ভুগছি। চার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে সমাজের বৃত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি। ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আনোয়ারুল ইসলাম জানান, তিন নবজাতক বুধবার দুপুরে নরমাল ও সিজারের মাধ্যমে ভুমিষ্ঠ হয়েছে। মা সুস্থ থাকলেও নিদিষ্ট সময়ের আগে বাচ্চাগুলো জন্মগ্রহণ করায় তাদের ওজন অনেক কম ও শ্বাসকষ্ঠ আছে। এসব বাচ্চা কিছুটা ঝুকিপূর্ণ, আমরা সর্বাত্মক চেষ্টা করছি বাচ্চাগুলোকে সুস্থ করার জন্য।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে