কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নলছিটিতে প্রাণ ফিরে পাচ্ছে পাবলিক লাইব্রেরি

দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পরে নবীন-প্রবীণের সার্বিক ব্যবস্থাপনায় আবারো প্রাণ ফিরে পাচ্ছে ঝালকাঠির নলছিটি পাবলিক লাইব্রেরি। সংগঠনের কার্যক্রম সচল রাখতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠিত হয়েছে ঈদোত্তর সম্মিলন ও বরেণ্য ব্যক্তি সংবর্ধনা। এতে অংশ নেন নলছিটির গুণিজনরা। 

রবিবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরিতে নবীন-প্রবীণের মিলন মেলায় পরিনত হয়। গুণিজনদের নানা স্মৃতিবিজড়িত বক্তৃতায় অনুষ্ঠান গড়ায় গভীর রাত পর্যন্ত। অনেক দিন পরে একসঙ্গে মিলিত হতে পেরে এতে অন্যকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবলিক লাইব্রেরি আবার নতুন রূপে যাত্রা শুরু করল।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এক সময়ে নলছিটি পাবলিক লাইব্রেরির কার্যক্রমের সঙ্গে মিশে থাকা জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করা ব্যক্তিরা। পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শামছুল আলম খান বাহারের সভাপতিত্বে ঈদোত্তর সম্মিলনে অংশ নিয়ে স্মৃতিচারণ করেন সংবর্ধিত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন খোকন, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র রায়, মোস্তাফিজুর রহমান, হৃদয়েশর দত্ত, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি এনায়েত করিম, অ্যাডভোকেট ফণি ভূষন দাস, অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খান ও প্রভাষক মল্লিক মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূহর্ণন্দু বিকাশ দাস। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মিলন কান্তি দাস, ভোলা নাথ দাস, অ্যাডভোকেট সুভাষ দত্ত, আব্দুস ছত্তার, নাজমুল হায়দার খান, কালা চাঁদ দাস, আলমগীর হোসেন, প্রভাষ দত্ত, তপন কুমার দাস, হুমাউনন কবির, প্রদ্যুৎ দত্ত, এনামুল হক লিটন, সাংবাদিক কে এম সবুজ, এম এইচ প্রিন্স ও মো. আক্তারুজ্জামান, অরবিন্দ পোদ্দার তপুসহ আরো অনেকে।

Tag
আরও খবর