জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

ঈদের দিন মাত্র ৪ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে যশোর, কর্মীদের জন্য লাখ টাকার পুরস্কার ঘোষণা

আসন্ন ঈদুল আজহায় কুরবানির পশুর বর্জ্য দ্রুত ও পরিকল্পিতভাবে অপসারণের লক্ষ্যে এক বিশেষ উদ্বুদ্ধকরণ ও সমন্বয়মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই সভায় ঈদের দিন ও পরবর্তী সময়ে শহরকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে এক অভাবনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বর্জ্য অপসারণ কার্যক্রমে কঠোর নির্দেশনা দিয়ে জানানো হয়, ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে অর্থাৎ মাত্র ৪ ঘণ্টার মধ্যে পুরো যশোর শহরের কুরবানির সব বর্জ্য অপসারণ করতে হবে। বিকেল ৪টার পর শহরের কোনো স্থানেই আর ময়লা-আবর্জনা রাখা যাবে না।

উক্ত গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ঈদুল আজহার আনন্দ উদযাপনের পাশাপাশি শহর পরিচ্ছন্ন রাখা সবার নাগরিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নাগরিকের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।" পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের উৎসাহিত করতে প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন।

এছাড়া, এই সচেতনতার বার্তাটি ঈদের দিন প্রতিটি ঈদগাহ ও মসজিদের খুতবায় প্রচারের জন্য তিনি ইমাম পরিষদের প্রতি বিশেষ আহ্বান জানান।যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন। সভায় বক্তারা বর্জ্য অপসারণের এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে পৌরসভার কর্মকর্তা-कर्मচারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার উদাত্ত আহ্বান জানান।

মাঠ পর্যায়ে এই পরিকল্পনা শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের ইন্সপেক্টর এবং ময়লা অপসারণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ১৩ জন বিশেষ কর্মচারীও উপস্থিত ছিলেন।সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলি, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম তুহিন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, রবীন্দ্রনাথ রাহা, মোহাম্মদ হান্নান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আরও খবর